September 15, 2026, 7:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

প্রথমবারের মত হতে যাচ্ছে শাপলা গণহত্যা বিষয়ক প্রদর্শনী

ডেস্ক রিপোর্ট

২০১৩ সালের ৫ মে সংঘটিত শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

প্রদর্শনীটি আগামী ৫ ও ৬ মে ২০২৬, মঙ্গল ও বুধবার, রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

এতে উক্ত ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং শহীদদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। পাশাপাশি থাকবে তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্ব।

৫ মে ২০২৬, বিকাল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারবর্গ ও আহত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এ প্রদর্শনী ইতিহাস সংরক্ষণ, দলিলভিত্তিক সত্য উপস্থাপন এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংশ্লিষ্ট সকলকে প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ