July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃত্বে রবীন-লিমন-আবির

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

দীর্ঘদিন পর ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার কমিটি। এতে মূল্যায়ন করা হয়েছে দুঃসময়ের ত্যাগী ছাত্রনেতাদের।

শনিবার (২ মে) রাতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত এ কমিটিতে মো. রাকিন রাইহান রবীনকে আহ্বায়ক এবং মো. ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মো. খালিদ বিন ওয়ালিদ আবিরকে করা হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এদের মধ্যে রবীন এর আগে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর সদস্য সচিব লিমন ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের সদস্য সচিব ও সাধারণ সম্পাদক। এছাড়া আবির ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক।

ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর ছাত্রদলের রাজশাহী মহানগর ও কয়েকটি থানা কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এরপর নিজেদের মতো কার্যক্রম পরিচালনা করতে থাকেন ছাত্রদেল নেতারা।

রাজশাহী মহানগর ছাত্রদেলের সাবেক নেতারা জানিয়েছেন, নতুন দায়িত্ব পাওয়া প্রত্যেকেই দলের দুঃসময়ের কান্ডারি ছিলেন। বিভিন্ন সময়ে তারা শিক্ষার্থীদের নিয়ে নানা কার্যক্রম করেছেন। অপেক্ষার পর হলেও তাদের কেন্দ্র থেকে মূল্যায়ন করায় বিএনপির এ শক্তিশালী দুর্গে ছাত্রদল আরও চাঙা হবে। ঘোষিত নতুন এ কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতি ফিরবে বলে নেতারা আশা প্রকাশ করেছেন।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রাইহান রবীন বলেন, দলীয় আদর্শ অনুযায়ী আমরা শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে জোর দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ