September 15, 2026, 7:26 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মাভাবিপ্রবির ফার্মেসি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী।

তিনি ২ মে ২০২৬ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

শনিবার (২ মে) ফার্মেসি বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী বলেন, “ গবেষণা বান্ধব, যুগোপযোগী ও দক্ষ ফার্মাসিস্ট তৈরিতে ফার্মেসি বিভাগকে
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকবো। এ ব্যাপারে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই, সেই সাথে সকলের দোয়া ও সহযোগিতা চাই।”

উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী ২০১৭ সালের সেপ্টেম্বরে জাপান সরকার প্রদত্ত MEXT বৃত্তির অধীনে University of Shizuoka থেকে Pharmaceutical Science বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানে Anti-cancer drug SN-38 ও Cubosome nanoparticles নিয়ে গবেষণা করেন। এছাড়াও তিনি দেশি-বিদেশি জার্নালে বিশটির অধিক রিসার্চ পেপার প্রকাশ করেছেন। আরো অনেক গবেষণার কাজ চলমান রয়েছে ।

বর্তমানে তিনি মাভাবিপ্রবির এস্টেট অফিসের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ