September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারায় জোকা বিল প্রকল্প সভাপতির বিরুদ্ধে মামলাকে ‘হয়রানীমূলক’ দাবি, সংবাদ সম্মেলন

আশিক, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার জোকা বিল মৎস্য চাষ প্রকল্পের সভাপতি, রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী এফাজুর রহমানের বিরুদ্ধে আট কোটি টাকা আত্মসাতের একটি হয়রানীমূলক মামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার হাট মাধনগরস্থ জোকা বিল মৎস্য চাষ প্রকল্পের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন প্রকল্পের সদস্যরা।

সংবাদ সম্মেলনে প্রকল্পের সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে জোকা বিল মৎস্য চাষ প্রকল্পের সহ-সভাপতি জনাব আলীসহ কয়েকজন সদস্যকে সম্প্রতি কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ওই টাকা আদায়ের লক্ষ্যে আদালতে একটি মামলাও করা হয়।

তিনি আরও বলেন, পুলিশী তদন্তে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে তার প্রতিবেদনও দাখিল করা হয়েছে। এরপর বহিষ্কৃত জনাব আলী ওই মামলা থেকে বাঁচতে প্রকল্পের বর্তমান সভাপতি ও নগরীর পদ্মা গ্যালারীর স্বত্বাধিকারী এফাজুর রহমানের বিরুদ্ধে আট কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলে আদালতে একটি সাজানো হয়রানীমূলক মামলা দায়ের করেন।

এ সময় প্রকল্পের সদস্যদের পক্ষ থেকে সভাপতির বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রকল্পের সহ-সভাপতি নাসির উদ্দিন, হিসাবরক্ষক আফজাল হোসেন, হিসাবরক্ষক আমিনুল ইসলাম ও সদস্য হারেজ আলীসহ প্রকল্পের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ