July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

কচুয়ায় উপজেলা বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

​সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ এপ্রিল) বিকেল চার টায় স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, দলের প্রতিটি পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম।

​সভায় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​আয়োজক সূত্রে জানা গেছে, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদার করা এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করতেই এই বর্ধিত সভার আয়োজন।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতারা তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন এবং সামনের দিনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ