September 15, 2026, 1:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ফিফা

আর্ন্তজাতিক ডেস্ক

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতময় পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানের ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে যে শঙ্কা জেগেছিল, সেটা এখনো কাটেনি। এর মধ্যে নতুন বিপত্তি তৈরি করেছে কানাডা।

সম্প্রতি ফিফা কংগ্রেসে যোগ দিতে ইরান ফুটবল ফেডারেশনের সদস্যরা কানাডায় গেলেও বিমানবন্দর থেকে তাদের ফিরিয়ে দিয়েছে দেশটির প্রশাসন। ফলে নতুন প্রশ্ন জাগে, ইরান কি ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে পারবে?

এমন প্রশ্নের মধ্যেই নতুন খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে ইরানের ফুটবল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ফিফা। সূত্রের বরাতে এপি উল্লেখ করেছে, ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ত্রোম ইরানের কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে ফিফার সঙ্গে যে আলোচনায় বসতে যাচ্ছেন, সেই ইঙ্গিত দিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ। কানাডা থেকে ফিরে তিনি বলেছেন, ‘আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে।’

এপি জানিয়েছে, আগামী ২০ মে’র মধ্যে ইরানের প্রতিনিধিদলকে জুরিখে ফিফার সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সম্ভাব্য এ বৈঠকটি প্রসঙ্গে মেহেদী তাজ আরও বলেছেন, ‘আমাদের অবস্থান হলো, আমরা শিগগিরই ফিফার সঙ্গে বৈঠকে বসব।’

এদিকে গত বৃহস্পতিবারের কংগ্রেসে ইরান বাদে ফিফার ২১১ সদস্য দেশের বাকি সবারই প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ফিফা সভাপতি পুনরায় জোর দিয়ে বলেন, ইরান নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়ে খেলবে। একই দিনে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘জিয়ান্নি যদি বলে থাকেন, তাহলে আমার পক্ষ থেকেও কোনো সমস্যা নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ