September 15, 2026, 7:26 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, মোটরসাইকেলসহ একজন আটক!

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ ইসমাইল হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি।

শনিবার (২ মে) সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বড়াইবাড়ী বিওপির সদস্যরা সীমান্তবর্তী মাদারটিলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করেন।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির সদস্যরা সীমান্ত পিলার ১০৬৬ এর কাছে মাদারটিলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। মদ উদ্ধারের পর মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনকে আটক করে বিজিবি। আটককৃত ইসমাইল হোসেনের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরগাবের গ্রামে।

দুপুরে জব্দকৃত ভারতীয় মদ ও আটককৃত ব্যক্তিকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে শুক্রবার রাতে জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে ২২ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আমরা কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ