September 15, 2026, 4:05 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মুলাদীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, আহত ৩

সাইফুল ইসলাম সাঈফী, বরিশাল সিটি প্রতিনিধি

বরিশালের মুলাদীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

এ ঘটনায় মুলাদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমামের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব থেকে চলমান একটি জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা হওয়ার পরও পুনরায় উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অন্তত তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবার মাথায় গুরুতর আঘাত রয়েছে। এর মধ্যে একজনের মাথায় তিনটি গভীর কাটাছেঁড়া রয়েছে। অপর একজনের চোখ, নাক ও কপালের ওপর গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে মুলাদী থানার ডিউটি অফিসার জানান, ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তিনি বলেন, “অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ