September 15, 2026, 4:05 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারার আউচপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিটনের গণসংযোগ

আশিক, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগাম ঘোষণা দিয়েছেন সারন্দী গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম লিটন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ইউনিয়নের হাটখালগ্রাম, কোন্দা ও মুগাইপাড়া বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে শফিকুল ইসলাম লিটন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তাদের সমর্থন ও দোয়া কামনা করেন। এ সময় তিনি বলেন,আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। জনগণের প্রত্যাশা পূরণ করে একটি আধুনিক ও উন্নত আউচপাড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে একটি করে আইটি সেন্টার স্থাপন করবেন এবং নির্বাচনের আগেই কিছু উন্নয়নমূলক কাজ শুরু করার উদ্যোগ নেবেন।

এছাড়াও তিনি ঘোষণা দেন, আমি নির্বাচিত হলে আউচপাড়া ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে একটি অ্যাম্বুলেন্স প্রদান করবো, যা একটি হটলাইনের মাধ্যমে পরিচালিত হবে।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যার কথাও মনোযোগ সহকারে শোনেন তিনি। এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী।

গণসংযোগকালে তার সাথে বিভিন্ন ওয়ার্ডের সমর্থকরা উপস্থিত ছিলেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার এ আগাম প্রচারণা ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ