September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আজানে ঘুমের ব্যাঘাত হওয়ায় ইমামকে হুমকি, প্রতিবাদ করায় একজনকে হত্যা

মফস্বল ডেক্স

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছে এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেয়ার প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আলমাস সরদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতার নাম খবির সরদার। তিনি ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওমরদি মাদবর কান্দি এলাকার মসজিদে ভোররাতে মাইকে আজান দেওয়া ও বয়ান করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে তাই ইমামকে হুমকি দেয় বলে অভিযোগ উঠে আলমাস সরদারের বিরুদ্ধে। জানতে পেরে মসজিদ কমিটির লোকজন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় ও পরবর্তীতে থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই আরও ক্ষিপ্ত হয় অভিযুক্ত আলমাস সরদার। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে মসজিদ কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠে আলমাস সরদারের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, মসজিদের মাইকে আজান ও বয়ান দেয়ায় ক্ষিপ্ত হয়ে আলমাস সরদার ইমামকে হুমকি দিয়েছিল। পরে বিষয়টি নিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এরপর থেকেই ও আমাদের ওপর আরও ক্ষিপ্ত ছিল। আজ সুযোগ বুঝে খবির সরদারকে ছুরিকাঘাতে করে হত্যা করেছে। আমরা এই ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, মসজিদের মাইকে আজান দিলে আলমাস সরদারের ঘুমে ব্যাঘাত হয় তাই সে মসজিদে এসে হুজুরকে হুমকি দেয়। পরে মসজিদের সবাই প্রতিবাদ জানায়। তাই ওই আওয়ামী সন্ত্রাসী আলমাস গংরা ক্ষিপ্ত হয়ে খবির সরদারকে হত্যা করেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, খবির সরদার নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

তথ্য সূত্র : BD Today


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ