September 15, 2026, 3:42 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তর্জা‌তিক মে দিবস পালন করেছে বাগেরহাট ম‌হিলা প‌রিষদ

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

আন্তর্জা‌তিক মে দিবস পালন করেছে বাগেরহাট ম‌হিলা প‌রিষদ

“শ্রমজীবী মানু‌ষের অ‌ধিকার অটুট থাকুক, দুর হোক সকল বৈষম‌্য” শ্লোগান‌কে সাম‌নে রে‌খে
সকল শ্রমজীবী মানু‌ষের শ্রম সম‌য়ের অ‌ধিকার, নায‌্য মজুরী, কর্মস্থ‌লে মর্যাদা ও নিরাপদ কর্মপ‌রি‌বেশ নি‌শ্চিত করার দা‌বি‌ নি‌য়ে ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট জেলা শাখা ক‌মি‌টি আজ ১লা‌ মে ২০২৬ সকা‌লে র‌্যালি, মানববন্ধন ও আলোচনাসভা বাস্তবায়ন ক‌রে।
প‌রিষ‌দের নিজস্ব কার্যাল‌য়ে আলোচনা সভার পূ‌র্বে ম‌হিলা প‌রিষদ নেত্রীরা মানববন্ধন ক‌রে এবং র‌্যালী নি‌য়ে শহীদ মিনার সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে।
বা‌গেরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপ‌তি পিয়ারা আক্তার এর সভাপ‌তি‌ত্বে এবং সাধারন সম্পাদক রি‌জিয়া পারভীন এর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত আলোচনা সভায় ও অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন বা‌গেরহাট প্রেসক্লা‌বের সহসভাপ‌তি ও সামা‌জিক অনাচার প্রতি‌রোধ ক‌মি‌টির সদস‌্য সাংবা‌দিক এস এম রাজ, ম‌হিলা প‌রিষ‌দের প‌্যা‌নেল আইনজীবী ও সা‌বেক দুদক পি‌পি এড. মিলন কুমার ব‌্যানার্জী।
বক্তব‌্য প্রদান ক‌রেন অর্থ সম্পাদক না‌দিরা আকরাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদা খান ল‌লি, প‌রি‌বেশ সম্পাদক টুম্পা আক্তার মিম, বেলা‌য়েত হো‌সেন ডিগ্রী ক‌লে‌জের প্রভাষক না‌র্গিস আক্তার লুনা, অবসরপ্রাপ্ত পি‌টিআই ইনস্ট্রাক্টর মাধুরী বিশ্বাস, স‌ক্রিয় তরুনী সদস‌্য সায়মা মাসুদ অ‌র্থি ও স‌হিফা খাতুন মৃদুলা।
বক্তারা আলোচনায় ব‌লেন কিছু কর্মস্থ‌লে এখো‌নো নারী পুরু‌ষের শ্রম মজুরীর ‌বৈষম‌্য করা হয়, কর্মস্থ‌লে নিরাপদ প‌রি‌বেশ থা‌কেনা এবং কিছু ক্ষে‌ত্রে নারীরা কর্মস্থ‌লে যৌন হয়রানী ও ধর্ষ‌নের শিকার হন। এসব ক্ষে‌ত্রে ভুক্ত‌ভোগী নারী‌দের প্রতিবাদ আরো সোচ্চার হ‌তে হ‌বে, প্রশাস‌নের নজরদা‌রি আরো বাড়া‌নো ও ন‌্যায়‌বিচার কর‌তে হ‌বে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ