September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটের ১১৬ শিক্ষার্থী নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ গ্রহন করছে

সৈয়দ জালিস মাহমুদ

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বাগেরহাট জেলায় আগামী ২ মে বিকেল ৩টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন।

এই স্পোর্টস-এ ৭টি ইভেন্টে ফকিরহাট উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বলে উপজেলা শিক্ষা অফিস জানান।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান জানান, ফকিরহাট উপজেলা থেকে ফুটবল খেলার জন্য থাকবে ১২ থেকে ১৪ অনুর্ধ্ব ছাত্র ১৮জন এবং ছাত্রী-১৮জন, ক্রিকেট টুর্নামেন্টে ছাত্র-১৪ জন এবং ছাত্রী-১৪জন, ব্যাডমিন্টন খেলায় ছাত্র-৪ এবং ছাত্রী-৪জন, এ্যাথলেটিক্স-এ ছাত্র-৬জন এবং ছাত্রী-৮জন, কাবাডি খেলায় ১২জন ছাত্র অংশগ্রহন করবে। এছাড়া সাঁতার প্রতিযোগিতায় ছাত্র-৮জন এবং ছাত্রী-৮জন, দাবা খেলায়- ছাত্র-২জন এবং ছাত্রী-২জন অংশগ্রহন করবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস এর ফকিরহাট কমিটির সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।

শিক্ষার্থীদের দেখভাল ও মনিটরিং এর জন্য থাকবে একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ মন্ডল, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল, মো: সুমন শেখ সহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ