September 15, 2026, 7:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

অতিবৃষ্টিতে পানির নিচে পাকা ধান, কাঁদছেন মোহনগঞ্জের কৃষকরা

মোঃ জিয়ান, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে অকাল বৃষ্টি ও হঠাৎ পানি বৃদ্ধিতে পাকা বোরো ধান তলিয়ে গিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

মাঠজুড়ে সোনালি ধান পেকে থাকলেও তা ঘরে তুলতে না পেরে হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটছে শত শত কৃষক পরিবারের। উপজেলার বিভিন্ন হাওর এলাকায় দেখা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে অনেক নিচু জমি পানির নিচে চলে গেছে। এতে কাটা হয়নি এমন পাকা ধান পানিতে ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও জমিতে কোমরসমান পানি জমে থাকায় কৃষি যন্ত্রপাতি নিয়েও ধান কাটা সম্ভব হচ্ছে না।

জালালপুর গ্রামের কৃষক আকিল ওয়াসিফ জয় বলেন সারা বছরের কষ্ট, শ্রম আর ঋণ করে চাষাবাদ করলেও এখন ধান ঘরে তুলতে না পারার শঙ্কায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। শ্রমিক সংকটের কারণে হাতে ধান কাটাও কঠিন হয়ে পড়েছে। অনেক এলাকায় শ্রমিক মিললেও অতিরিক্ত মজুরি গুনতে হচ্ছে কৃষকদের।

উপজেলার একাধিক কৃষক বলেন, সারা বছর কষ্ট করে ধান করেছি। এখন ধান পেকে গেছে, কিন্তু পানির নিচে চলে যাওয়ায় কাটতে পারছি না। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।

স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষকদের দ্রুত ধান কাটার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়েও আলোচনা চলছে।

এদিকে, হাওরাঞ্চলের কৃষকরা সরকারের জরুরি সহযোগিতা, ধান কাটার যন্ত্রপাতি সরবরাহ এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ