July 25, 2026, 5:53 pm
শিরনাম :
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

২৯ এপ্রিল, ২০২৬ তারিখে দৈনিক যুগান্তরের তৃতীয় পাতায় প্রকাশিত ‘লাভবান পুলিশ, প্রকৃত কৃষক বঞ্চিত : গোদাগাড়ীতে ৭০ বিঘা জমি দুই লাখ টাকায় নিলাম!’

শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে, তার সবই মিথ্যা। স্থানীয় একটি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ওই জমি ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়। ৫ জন এতে অংশগ্রহণ করেন।

প্রকাশ্য নিলাম ডাকে আমি ওই জমির ইজারা পাই। এনিয়ে তখন কোনো আপত্তি কেউ করেননি বা আমার চেয়ে দর বেশি কেউ দেননি। স্থানীয় বহুল প্রচলিত সংবাদপত্রে বিজ্ঞপ্তি, প্রকাশ্য নিলাম হলেও প্রকাশিত সংবাদে গোপনে নিলাম বলে উল্লেখ করা হয়েছে। যা প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।

আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও আমাকে পুলিশের সোর্স হিসেবে উল্লেখ করা হয়েছে। যা আমার সম্মানকে চরমভাবে হেয় করা হয়েছে। প্রতিবেদক কোন্ তথ্যের ভিত্তিতে আমাকে পুলিশের সোর্স হিসেবে উল্লেখ করলেন তা বোধগম্য নয়। যুবদল নেতা হাসানুজ্জামানের অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি করা হলেও এবার সেই হাসানুজ্জামান নিলামে অংশ নেননি।

প্রকাশিত সংবাদে আমার বক্তব্যও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি যা বলেছি, তা না লিখে প্রতিবেদক তার মতো করে বক্তব্য লিখে দিয়েছেন। এতে স্পষ্ট, প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণেদিত ও বস্তুনিষ্ট তথ্য নির্ভর নয়।

আমি সংবাদটির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ