July 25, 2026, 8:32 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

আইসিইউ বন্ধ, চিকিৎসক নেইঃ সমাধানে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ এমপি রাহাদ

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালে আইসিইউ চালু ও চিকিৎসক সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

গত ২৮ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো এক ডিও (আধা সরকারি) পত্রে তিনি বাগেরহাট জেলা হাসপাতালের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

পত্রে উল্লেখ করা হয়, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-২ আসনে প্রায় ২০ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা জেলা ২৫০ শয্যা হাসপাতালটি। ২০২১ সালের ১৯ মে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এবং ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নতুন চিকিৎসক পদ সৃষ্টি করা হলেও অধিকাংশ পদ এখনও শূন্য রয়েছে। বর্তমানে হাসপাতালটিতে সিনিয়র কনসালটেন্টের ১০টি পদের মধ্যে ৮টি, জুনিয়র কনসালটেন্টের ১২টির মধ্যে ৭টি এবং ৯ম গ্রেডের ৫৭টি পদের মধ্যে ৪২টি পদ শূন্য রয়েছে। ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে কার্ডিওলজি ও চক্ষু বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসক না থাকায় রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ১০ শয্যার আইসিইউ ইউনিট দ্রুত চালুর দাবিও জানান তিনি।

এ বিষয়ে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ২৫০ শয্যা জেলা হাসপাতালে জরুরি ভিত্তিতে শূন্য পদগুলোতে চিকিৎসক নিয়োগ এবং আইসিইউ ইউনিট চালু করা এখন সময়ের দাবি। এ বিষয়ে গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছি।

তিনি আরও বলেন, অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন ইতি মধ্যে আমাকে আগামী সপ্তাহে আইসিইউ চালু এবং একজন কার্ডিওলজি বিশেষজ্ঞ ও একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সদর হাসপাতালে যোগ দেবেন বলে আশ্বস্ত করেছেন। আশা করছি ধাপে ধাপে হাসপাতালে সকল শূণ্যপদে চিকিৎসকগন যোগদান করবেন। এর মধ্য দিয়ে বাগেরহাট জেলা হাসপাতালের সকল সমস্যা সমাধান হবে এবং সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ