July 25, 2026, 7:51 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বিদায়ের ক্যানভাসে সূচনার আলোকরেখা: মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগে স্মরণীয় দিন

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক, লাইফ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আবু জুবাইরসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায় জানানো হয় এফটিএনএস বিভাগের ১৬তম ব্যাচ (সেশন: ২০২০–২০২১)-এর শিক্ষার্থীদের। একইসঙ্গে নবীন হিসেবে বরণ করে নেওয়া হয় ২০তম ব্যাচের (সেশন: ২০২৪–২০২৫) শিক্ষার্থীদের।

অনুষ্ঠানের শুরুতে দুপুরে শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা মিলিত হয়ে এক উষ্ণ ও আনন্দঘন পরিবেশে খাবার উপভোগ করেন।

সন্ধ্যায় শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় অতিথিদের সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিদায়ী ১৬তম ব্যাচ ‘সঞ্চরণ-১৬’ তাদের পক্ষ থেকে বিভাগকে একটি বিশেষ ফটোফ্রেম উপহার দেয়, যেখানে প্রতিষ্ঠালগ্ন থেকে ৩০টি ব্যাচের স্মৃতিচিত্র সংযোজিত রয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নৃত্য, গান, নাটক ও কবিতা আবৃত্তিসহ নানাবিধ পরিবেশনা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিভাগের শিক্ষকবৃন্দ, যা তাদের শিক্ষাজীবনের স্মৃতিকে আরও গৌরবান্বিত করে তোলে।

পাশাপাশি নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়, যা তাদের নতুন শিক্ষাজীবনের পথচলার সূচনাকে করে তোলে আরও উৎসবমুখর ও স্মরণীয়।

পুরো আয়োজনটি ছিল আবেগ, আনন্দ ও প্রত্যাশার এক অনন্য সংমিশ্রণ—যেখানে বিদায়ের বেদনা আর সূচনার উচ্ছ্বাস একসঙ্গে ধরা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ