July 25, 2026, 5:12 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

দক্ষিণ সুদান ও ইন্দোনেশিয়ায় উড়োজাহাজ ও ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক- মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট

দক্ষিণ সুদান ও ইন্দোনেশিয়ায় উড়োজাহাজ ও ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার
দক্ষিণ সুদানের রাজধানী জুবা-এর উপকণ্ঠে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জনের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ২৮ এপ্রিল এক শোক বিবৃতি প্রদান করেছেন।
শোকবার্তায় তিনি বলেন, দক্ষিণ সুদানের রাজধানী জুবা-এর উপকণ্ঠে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন আরোহীর সকলেই মর্মান্তিকভাবে নিহত এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের পরিবার-পরিজনের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমি এসব হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, এসব দুর্ঘটনায় উভয় দেশের নিহতদের পরিবার-পরিজন এবং উভয় দেশের সরকার ও জনগণের সাথে আমরাও শোকাহত। আমরা আশা প্রকাশ করছি অতি শীঘ্রই উভয় দেশের সরকার ও জনগণ তাদের এই বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ