September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিশেষ সভায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামকে সভাপতি এবং মো. মোস্তাকুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন, শেখ বশির আহমেদ মামুন, আমের খান, ইমরুল হাসান, সাজেদ এ এ আদেল, মো. মাহবুবুর রহমান শাহিন, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির,শফিকুল আজম ভূঁইয়া সোয়েব, হাজী মো.আলমগীর, ইউসুফ বিন জলিল, ইয়াকুব আলী, শাহিন হাসান, খাইরুল কবির খান।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সারওয়ার হোসেন, মো. আহমদ আলী, আরিফুল হক প্রিন্স, এ কে এম নুরুজ্জামান, মেজবা উদ্দিন মেজু,

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, দেশব্যাপী ক্রীড়া ক্লাবগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এই এসোসিয়েশনের মূল লক্ষ্য। ১০১ সদস্যের এই শক্তিশালী কমিটি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ