September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দুই যুগ পর বাগেরহাটের রামপালে বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

মফস্বল ডেক্স

দীর্ঘ দু্ই যুগ পর বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী দল বিএনপি’র দ্বি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দীর্ঘ বছর পর উৎসব মুখর পরিবেশে নেতাকর্মীদের উপস্থিতে নতুন আসার সঞ্চার করেছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই কাউন্সিল বেশ গুরুত্ব বহন করছে।

এবারই প্রথম রামপালের দশটি ইউনিয়নের কাউন্সিলরা সরাসরি ভোট দিয়ে একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক ও তিনজন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করেন। সকাল দশটায় রামপাল উপজেলা চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রিয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। কাউন্সিল অধিবেশন চলবে বেলা একটা পর্যন্ত।

এদিন বিকাল তিনটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে । ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

ভোট গ্রহণ শেষে ফলাফল: দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান তুহিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল পাটোয়ারী পেয়েছেন ৩০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৭০ ভোট নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন বাবু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জাহিদুল ইসলাম পেয়েছেন ৩৩২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আল আমিন হাওলাদার ও ৩৪০ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন মাসুদুর রহমান পিয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ