September 15, 2026, 8:49 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জামায়াতের শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জামায়াতের গভীর শোক প্রকাশ।
দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ এপ্রিল এক শোক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত এক শোকবার্তায় তিনি বলেন, আজ ২৬ এপ্রিল বিকালে গাইবান্ধা জেলায় ৫ জনসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।
আকস্মিক বজ্রপাতে এভাবে নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের পরিবার-পরিজনের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি। বজ্রপাতের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান। একই সঙ্গে আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমি মহান আল্লাহর কাছে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি ধৈর্য ধারণ করার তাওফিক দানের জন্য দোয়া করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ