September 15, 2026, 8:49 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা

তালা প্রতিনিধি

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে শহীদ কামেল মডেল হাইস্কুলে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সবুজ বিশ্বাস।

এসময় আরও উপস্থিত ছিলেন, হাসপাতালের ভারপ্রাপ্ত স্যানিটারী ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম, মেডিকেল টেকনোলজি ইপিআই শেখ সাহিদুর রহমান রিপন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, সহকারী শিক্ষক মো. ইবাদুল গাজী, মোঃ সাদিকুজ্জামান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সাকিব প্রমুখ।

এ সময় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘খাদ্য ও পুষ্টি’ বিষয়ক কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ