September 15, 2026, 4:48 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আউচপাড়ায় নতুন নেতৃত্বের প্রত্যাশা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লিটনের ঘোষণা

আশিক ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে নতুন মাত্রা যোগ করেছেন মোঃ শফিকুল ইসলাম (লিটন)। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার আত্মপ্রকাশ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও আলোচনা সৃষ্টি করেছে।

দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত থাকা লিটন ছাত্রজীবন থেকেই সততা ও নিষ্ঠার জন্য পরিচিত। স্থানীয়দের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যে একটি আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

জনগণের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, “জনগণের অধিকার নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে সেবার জন্য কাউকে হয়রানির শিকার হতে হবে না।”

তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি—জনপ্রতিনিধি জনগণের সেবক। তাই চেয়ারম্যানকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সমস্যার সমাধান দিতে হবে দ্রুত ও স্বচ্ছভাবে।”

ব্যবসায়িক জীবনে ‘স্মার্ট কম্পিউটার’ এবং ‘ট্যুরস অব দ্য ওয়ার্ল্ড’ পরিচালনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার পরিকল্পনার কথা জানান তিনি।

তার ঘোষিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—
নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, ডিজিটাল সেবা সম্প্রসারণ, যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আউচপাড়াকে একটি উন্নত, আধুনিক ও দৃষ্টান্তমূলক ইউনিয়নে পরিণত করা সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ