September 15, 2026, 7:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পাথরঘাটায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে ব্র‍্যাক সীডের কর্মশালা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান রনি, বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কুপধন এলাকায় ব্র‍্যাক সীডের পক্ষ থেকে “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সাকাল থেকে দুপুর পর্যন্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র‍্যাক সীডের রিজিওনাল সেলস ম্যানেজার খন্দকার বাইজিদ বোস্তামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা কৃষি উপসহকারী রিপন কীর্তনীয়া ও উপসহকারী ফয়সাল আহমেদ। এছাড়াও ব্রাকের টিএসও মো. আবু সাইদ, ডিলার মো. জাকির হোসেনসহ এলাকার ৫০ জন মডেল কৃষক ।

অনুষ্ঠানে আধুনিক ও উন্নত বীজ ব্যবহার এবং বৈজ্ঞানিক চাষাবাদ কৌশল প্রয়োগের মাধ্যমে ধানের উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের মাঠ পর্যায়ে কার্যকর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনাও প্রদান করা হয়। প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের কোন প্রজাতির ধান চাষ করলে অধিক ফলন পাওয়া যাবে এবং কীভাবে তারা স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালার শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাক সীডের হাইব্রিড সাথী ধানের বীজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ