October 30, 2026, 11:40 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ফকিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মটরসাইকেল শো-ডাউন ও পথসভা

বার্তা সম্পাদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহট-চিতলমারী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম এর মটরসাইকেল শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে মোল্লাহাট থেকে শুরু করে ফকিরহাট হয়ে চিতলমারী বিভিন্ন এলাকায় মটরসাইকেল শো-ডাউন করেন।
এদিন ফকিরহাট বিশ্বরোড মোড়, কাটাখালী মোড় ও শুভদিয়া মোড়ে পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম। এসময় অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা সভাপতি মাও: মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক মাও: মোশারেফ হোসেন, যুগ্ম সম্পাদক মুফতী নুরুজ্জামান, ফকিরহাট উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও: ইমরান, সহসভাপতি মাও: হাবিবুল্লাহ, সাধারন সম্পাদত মাও: আল-আমিন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, সাধারন সম্পাদক মো: রাসেল হাওলাদারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বাগেরহাট চারটি সংসদীয় আসল পুনবহালের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ