July 25, 2026, 6:45 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজশাহীতে শিক্ষিকাকে জুতাপেটা, কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুরের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট

রাজশাহীতে শিক্ষিকাকে জুতাপেটা, কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে চাঁদা দাবি, শিক্ষিকাকে ন্যক্কারজনকভাবে জুতাপেটা, কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২৪ এপ্রিল (জুম’আ বার) এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ২৩ এপ্রিল দুপুরে রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে চাঁদা দাবি, শিক্ষিকাকে ন্যক্কারজনকভাবে জুতাপেটা, কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তার সঙ্গীয় সন্ত্রাসীদল কর্তৃক এই সন্ত্রাসী ঘটনা অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য এবং চরম উদ্বেগজনক। আমি এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, জাতি গড়ার কারিগর হলেন শিক্ষকসমাজ। তাদের সম্মান ও মর্যাদা সর্বোচ্চ। এ সন্ত্রাসী হামলার মাধ্যমে গোটা শিক্ষকসমাজকে অপমান করা হয়েছে। কলেজে পরীক্ষা চলাকালীন এমন হামলা ও ভাঙচুরের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশকে নষ্ট করা হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, যা চব্বিশের জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশার পরিপন্থী।
এডভোকেট জুবায়ের আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর করার ঘটনা আইনশৃঙ্খলা ভেঙে পড়ার বহিঃপ্রকাশ। এতে করে সাধারণ নাগরিকের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। শিক্ষক-শিক্ষিকাকে মারধরের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিতার কারণ ক্ষতিয়ে দেখা, বিএনপির সন্ত্রাসীদের চিহ্নিত ও গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।
একই সঙ্গে সন্ত্রাসী হামলায় আহত শিক্ষকদের যথাযথ চিকিৎসা, নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ