September 15, 2026, 1:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিরাপদে পৌঁছেছে ইরানি চালবাহী জাহাজ

আর্ন্তজাতিক ডেস্ক

ওমান সাগরে মার্কিন বাহিনীর জব্দ করার প্রচেষ্টা ব্যর্থ করে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানি পণ্যবাহী জাহাজ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানে সমুদ্রপথে অবরোধের ঘোষণার পর এই প্রথম কোনো জাহাজ সেই বেষ্টনী পেরিয়ে বন্দরে পৌঁছাল। মূলত মার্কিন বাহিনীর কব্জা থেকে পণ্যবাহী জাহাজটিকে রক্ষা করতেই আইআরজিসি এই বিশেষ নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা করে। অবরুদ্ধ হরমুজ প্রণালি দিয়েই জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা সূত্র অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে দুটি বিমানবাহী রণতরিসহ যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি যুদ্ধজাহাজ বর্তমানে অবস্থান করছে। এ ছাড়া সম্প্রতি বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। এর ফলে ওই অঞ্চলে সামরিক উত্তেজনা এখন চরমে।
হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ও অবরোধ জোরদার করতে ওয়াশিংটন ব্যাপক প্রস্তুতি নিলেও আইআরজিসি’র পাহারায় পণ্যবাহী জাহাজ বন্দরে পৌঁছানোকে মার্কিন অবরোধের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এই ঘটনাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ