September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়তে জরুরি নির্দেশ দিয়েছে ভারত

আর্ন্তজাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। একই সঙ্গে নতুন করে কাউকে ইরান ভ্রমণ না করার জন্যও সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ডিএনএ ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার ২৩ এপ্রিল জারি করা এক নির্দেশনায় নয়াদিল্লি জানায়, সীমিত আকারে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকায় ভারতীয় নাগরিকদের সেগুলো ব্যবহার করে দ্রুত ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি আকাশপথ ও স্থলপথ উভয় মাধ্যমেই ইরান ভ্রমণ থেকে বিরত থাকার জন্য জোরালোভাবে অনুরোধ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক অস্থিরতার কারণে ইরানের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরানে অবস্থানরত নাগরিকদের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নির্ধারিত স্থলসীমান্ত ব্যবহার করে নিরাপদে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে একই দিনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ইরানের নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিকল্পনা রয়েছে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষা করা হচ্ছে।

তার বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ইসরায়েল আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে। তিনি ইঙ্গিত দেন, সম্ভাব্য হামলা আগের চেয়ে ভিন্ন কৌশলে পরিচালিত হতে পারে এবং ইরানের জন্য তা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ