July 25, 2026, 6:01 pm
শিরনাম :
মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন

১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে মেটা

আর্ন্তজাতিক ডেস্ক

মেটা প্ল্যাটফর্মস ইনক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ব্যয় সামলাতে প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে।

সিএনএন-এর তথ্য অনুযায়ী, এ সিদ্ধান্তের ফলে প্রায় ৮ হাজার কর্মী চাকরি হারাবেন। মেটার প্রধান জনবল কর্মকর্তা জেনেল গেল জানিয়েছেন, আগামী ২০ মে থেকে ধাপে ধাপে এই ছাঁটাই কার্যক্রম শুরু হবে।

মেটা বলছে, প্রতিষ্ঠানের কার্যক্রম আরও দক্ষ করা এবং এআই খাতে বাড়তে থাকা ব্যয় সামাল দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাঁটাইয়ের পাশাপাশি বিভিন্ন বিভাগে খালি থাকা প্রায় ৬ হাজার পদেও নতুন নিয়োগ আপাতত বন্ধ রাখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এআই অবকাঠামো ও ডাটা সেন্টারে মেটার ব্যয় ছিল প্রায় ৭ হাজার ২২০ কোটি ডলার, যা ২০২৬ সালে বেড়ে ১১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, এআই ব্যবহারের ফলে কাজের ধরনে বড় পরিবর্তন আসছে। তার মতে, আগে যেখানে বড় একটি টিম লাগত, এখন দক্ষ একজন কর্মীই অনেক কাজ সম্পন্ন করতে পারছেন।

প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মেটা সম্প্রতি ‘সুপার ইন্টেলিজেন্স ল্যাব’, ‘মল্টবুক’ এবং ‘মানুসের’ মতো এআই স্টার্টআপে বিপুল বিনিয়োগ করছে।

ছাঁটাই হওয়া কর্মীদের জন্য ক্ষতিপূরণ হিসেবে ১৬ সপ্তাহের মূল বেতন এবং চাকরির প্রতি বছরের জন্য অতিরিক্ত দুই সপ্তাহের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ