September 15, 2026, 3:00 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায়দের আর্থিক সহায়তা প্রদান

তালা প্রতিনিধি

প্রান্তিক নারীদের জন্য জরুরী আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় তালা উপজেলার দলিত, আদিবাসী, স্বামী পরিত্যাক্তা ও বিধবাসহ প্রান্তিক জনগোষ্ঠীর ২৫জন অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে, নোরিস বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এই সহায়তা প্রদান করা হয়।

উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রশিক্ষন কক্ষে এউপলক্ষ্যে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডিইআরএম এর সাতক্ষীরা জেলা সভাপতি দিলীপ কুমার দাস ও সাংবাদিক জুলফিকার রায়হান।

অনুষ্ঠানে প্রান্তিক ও অসহায় নারী হিসেবে ৯জন বিধবা নারী, ৭জন প্রতিবন্ধী, ১জন হিজড়া, ৫জন স্বামী পরিত্যক্তা ও ৩জন আদিবাসী নারীর মাঝে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময়- প্রান্তিক নারীদের সামাজিক, অর্থনৈতিক সমস্যাসমূহ আলোচনা হয় এবং সমধানে সচেতনতা বৃদ্ধিসহ তাদের সরকারি সেবা প্রদানে বিশেষ অগ্রাধিকার প্রদান করার তাগিদ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ