July 25, 2026, 7:22 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল ও অবরোধ

বার্তা সম্পাদক

 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল ও অবরোধ

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ও সর্বাত্মক অবরোধ কর্মসূচী রোববার (২৪ আগষ্ট) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। সময় যত গড়াচ্ছে পিকেটিংয়ের তীব্রতা বেড়েছে। ভোরে কিছু গাড়ি রাস্তায় দেখা গেলেও পরে সড়ক মহাসড়ক ফাঁকা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ করা গেছে।

বাগেরহাটে ফকিরহাট উপজেলায় ঢাকা-খুলনা-মোংলা ও বাগেরহাট মহাসড়কের সংযোগ রয়েছে। উপজেলার কাটাখালী মোড়, ফকিরহাট বিশ্বরোড মোড়, ফলতিতা-বটতলাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে সড়ক মহাসড়কে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সাধারণ মানুষ সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করছেন। রাস্তায় টায়ার জালিয়ে প্রতিবাদ করছে। তবে জরুরী সেবা ও এম্বুলেন্স চলাচল করার সুযোগ করে দিচ্ছেন রাস্তায় থাকা লোকজন।

এদিকে বাগেরহাটের ফকিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্র্থীদের উপস্থিত দেখা যায়নি। তবে এদিনের অভ্যান্তরিন পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্ধ রয়েছে ফকিরহাটের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে জরুরী প্রয়োজনে কিছু ফার্মেসী খোলা রয়েছে।

হরতাল সমর্থনে বাগেরহাটের বিভিন্ন সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। বাগেরহাট জেলার ৯টি উপজেলায় একযোগে হরতাল ও অবরোধ কর্মসূচী পালিত হওয়ার খবর শোনা গেছে। পার্শর্বর্তী মোল্লাহাট উপজেলার সড়ক ও মহসড়কে পিকেটিংয়ের খবর শোনা গেছে। বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এই হরতাল ও অবরোধে ফকিরহাট উপজেলায় সর্বস্তরের মানুষের সতঃস্ফুর্ত অংশগ্রহণ দেখা গেছে।

ফকিরহাট উপজেলায় হরতাল ও অবরোধের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

হরতাল ও অবরোধ সম্পর্কে সিনিয়র সহকারী পুলিশ সুপার  (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম বলেন, “আমাদের কয়েকটি টহল টিম ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে।”

এসময় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর থেকে বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন বহাল ছিল। বর্তমান নির্বাচন কমিশনর একটি আসন কমানো প্রস্তাব জেলাবাসীকে হতাস করেছে। আমদের বঞ্চিত করা চলবেনা। নির্বাচন কমিশন তার প্রস্তাব থেকে সরে না আসলে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে লাগাতর কঠোর আন্দোলন করা হবে। বাগেরহাটের একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাতে ইতিমধ্যে বাগেরহাট জেলাজুড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তার দিয়েছে নির্বাচন কমিশন। এর পর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠেন। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি, ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বাগেরহাট-খুলনা-মোংলা-ঢাকা রাস্তা অবরোধ করেছেন বাগেরহাটবাসী। আজ বাগেরহাট জেলায় সর্বাত্মক অবরোধ ও হরতাল পালিত হচ্ছে।আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। #

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ