September 15, 2026, 1:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনে পথনাটক ও পটগান অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় নদীভাঙনপ্রবণ এলাকায় জলবায়ু সহনশীল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে পথনাটক ও পটগান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) পদ্মা ভাঙন এলাকায় পদ্মা সিসিআরসি ও ইয়ুথ গ্রুপ সদস্যদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জার্মানির Bread for the World এর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সচেতন করা এবং তাদের টেকসইভাবে বেঁচে থাকার উপায় সম্পর্কে ধারণা দেওয়া।

অনুষ্ঠানে পদ্মা সিসিআরসির সভাপতি রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিবির পাথরঘাটার অ্যাকাউন্টস কাম অ্যাডমিন অফিসার প্রভুদান হাওলাদারসহ সিসিডিবির কর্মকর্তা-কর্মচারী এবং সিসিআরসি ও ইয়ুথ গ্রুপের সদস্যরা।

পথনাটক ও পটগানের মাধ্যমে নদীভাঙন এলাকার মানুষের জীবনসংগ্রাম, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করা হয়। স্থানীয়দের স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিকও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানটি দেখতে নদীভাঙন এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন তাদের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ