September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের বন সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ-এর সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, সুন্দরবন সংরক্ষণ কার্যক্রম জোরদারকরণ এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ জলবায়ু সহনশীলতা, সবুজ ক্যাম্পাস উদ্যোগ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ শিক্ষা খাতে সহযোগিতা আরও সুসংহত ও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন। তিনি ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (MAB)’ এবং ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেম ইনিশিয়েটিভ (CSESI)’–এর আওতায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়েও আলোচনা করেন।

তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ়করণ, যৌথ উদ্যোগ সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) এবং ইউনেস্কো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ