October 31, 2026, 5:12 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালায় ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা সোমবার (২০ এপ্রিল) সকালে উত্তরণ প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত হয়।

একশন এইড বাংলাদেশের সহযোগিতায়, ভূমিজ ফাউন্ডেশন এর বাস্তবায়নে উক্ত কর্মশালায় লক্ষ্য, উদ্দেশ্য ও বিষয় ভিত্তিক সেশন পরিচালনা করেন একশন এইড বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার উইম্যান রাইটস এন্ড জেন্ডার ইকুইটি এ. জেড এম মৌসুম ইসলাম ও প্রোগ্রাম অফিসার সিভিল সোসাইটি মোবিলাইজেশন মো. হাফিজুর রহমান।

কর্মশালায় সভাপতিত্ব করেন, ভূমিজ ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন, সমতা ফোরামের সভাপতি মো. আনিছুর রহমান, সেক্রেটারী শফিকুল ইসলাম সহ ১৩ টি সিএসও এর প্রতিনিধিবৃন্দ। কর্মশালাটি সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশন এর সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার। কর্মশালায় ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ