October 31, 2026, 6:12 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশু হাম-রুবেলা টিকা পাবে

তরফদার রবিউল ইসলাম

আগামীকাল ২০ এপ্রিল থেকে জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

রোববার, ১৯ এপ্রিল, সকাল সাড়ে ৯ টায় জেলা সিভিল সার্জন হলরুমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে ব্রিফিং কালে এ তথ্য নিশ্চিত করা হয়। টিকাদান কর্মসূচি চলবে তিন সপ্তাহ।

জেলা সিভিল সার্জন ডা.আ স ম মাহবুবুল আলম এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

জেলা সিভিল সার্জনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, প্রেসক্লাবের সম্পাদক হেদায়েত ইসলাম লিটন, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, বাসসের জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন।

ডা. শেখ রিয়াদুজ্জামানের সঞ্চালনায় ব্রিফিং করেন, ডা. রিয়াসাত আজীম।

৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার শিশুসহ শিক্ষার্থীদের হাম, রুবেলা টিকা দেওয়া হবে। জেলার সদর উপজেলা ২৫০ শয্যা হাসপাতালসহ ৯ টি স্থায়ী কেন্দ্র এবং ১ হাজার ৮৪৮ টি কমিউনিটি কেন্দ্রে টিকা দেয়া হবে।

এছাড়াও বাগেরহাট ও মোংলা পৌরসভা ২ টিতে ৪৮ টি স্কুল এবং জেলার মাদ্রাসা স্কুলসহ অন্যান্য ৫১৭ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হাম-রুবেলা টিকা দেয়া হবে।

অনুষ্ঠানে জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ