September 15, 2026, 5:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী গঠনমূলক রাজনীতির মাধ্যমে দেশকে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিচ্ছে – মোহাম্মদ সেলিম উদ্দিন

ডেস্ক রিপোর্ট

জামায়াতে ইসলামী গঠনমূলক রাজনীতির মাধ্যমে দেশকে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিচ্ছে – মোহাম্মদ সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিতে গঠনমূলক রাজনীতি করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সংগঠনের ইউনিট দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আজ জামায়াতে ইসলামী দারুসসালাম থানার উদ্যোগে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ও দারুসসালাম থানা আমীর হাকিম আব্দুল মান্নান ভুঁইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু হানিফের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী গাজী মাহবুবুল আলম, থানার কর্মপরিষদ ও মজলিশে শুরার সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলগণ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম উদ্দিন বলেন, একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে তাদের এ ধরনের ষড়যন্ত্র রুখে দেবে, ইনশাআল্লাহ। তিনি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের জুলাই আন্দোলনের চেতনার আলোকে দেশ পরিচালনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ