September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি জনজীবনে দুর্ভোগ আরো বাড়াবে -খেলাফত মজলিস

ডেস্ক রিপোর্ট

গতকাল রাত থেকে জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি জনজীবনে দুর্ভোগ আরো বাড়াবে -খেলাফত মজলিস।

রবিবার, (১৯ এপ্রিল) গতকাল রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫-২০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মূল্যবৃদ্ধির ফলে দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে মূল্যস্ফীতি বাড়বে এবং জনজীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে।

এই মূল্য বৃদ্ধির পেছনে সরকার বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতি এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা উল্লেখ করেছে। তাহলে ৫০ দিন পর যুদ্ধ যখন শেষ পর্যায়ে তখন কেন এই মূল্য বৃদ্ধি ? কাদের চাপে সরকার জনগণকে দুর্বিসহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে যাচ্ছে ? যদিও আইএমএফ সহ উন্নয়ন সহযোগীদের দীর্ঘদিনে দাবি হচ্ছে জ্বালানি খাতে ভর্তুকি কমানো। জনস্বার্থে আমরা এসবের প্রতিবাদ জানাচ্ছি।

একদিকে পাম্পগুলো পর্যাপ্ত তেল না পাওয়া এবং ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইন ধরেও মানুষ তেল পাচ্ছে না। অন্যদিকে সরকার বলছে, বাংলাদেশে জ্বালানির কোন ঘাটতি নেই। একদিকে পাম্প মালিক ও অসাধু গ্রাহকদের সিন্ডিকেট, অন্যদিকে সরকারের অব্যবস্থাপনায় গত ২ মাস ধরে সাধারণ মানুষ জ্বালানি নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন নতুন করে দাম বৃদ্ধির কারণে জনজীবনে তা আরো বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করবে।

আমরা সরকারের প্রতি অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ