July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাউজান পৌরসভা ৯নং ওয়ার্ডে ২২ তম শ্রীশ্রী ইছামতী মাতৃপূজা ও স্মরণোৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান যুধিষ্টি মহাজন বাড়িতে দুই দিনব্যাপী জাঁকজমকপূর্ণ পরিবেশে ২২ তম বার্ষিক শ্রীশ্রী ইছামতী মাতৃপূজা ও স্মরণোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৭ ও ১৮ এপ্রিল আয়োজিত এ ধর্মীয় উৎসবে এলাকার ধর্মপ্রাণ ভক্তবৃন্দের ব্যাপক সমাগম ঘটে।

পরম কৃপাময়ী শ্রীশ্রী ইছামতী মাতৃদেবীর পূজা উপলক্ষে স্থানীয় এলাকাবাসী ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, চণ্ডীপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং দিনব্যাপী অন্নপ্রসাদ বিতরণ।

প্রথম দিন (১৭ এপ্রিল) সকাল ১১টায় পূজার মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়। বিকেল ৪টায় ঐতিহ্যবাহী কবিগান পরিবেশন করেন শ্রী সঞ্জয় গান্ধী ও শ্রী নিরঞ্জন সরকার। সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং রাত ১০টায় মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।

দ্বিতীয় দিন (১৮ এপ্রিল) সকাল ৯টায় পূজা এবং সকাল ১০টায় বিশ্বশান্তি কামনায় চণ্ডীপাঠ অনুষ্ঠিত হয়। দুপুরে ভোগ ও অন্নপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতি শেষে রাত ৮টায় ধর্মীয় ব্যান্ড ‘আদ্যাশক্তি’র পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী শংকরানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ স্বামী বিধান ব্রহ্মচারী, শ্রীমৎ উজ্জ্বল চৈতন্য ব্রহ্মচারী, শিক্ষক প্রকাশ দত্ত, গীতাপাঠক রাখাশ সরকার, গীতা প্রশিক্ষক সুবল শীল, নয়ন মুহুরীসহ বহু সাধু-সন্ন্যাসী ও ধর্মীয় পণ্ডিতবৃন্দ। পূজা ও আরতি পরিচালনা করেন শ্রীমৎ স্বামী বীরপুরুষ ব্রহ্মচারী (রামপ্রসাদ)। অনুষ্ঠানের প্রধান সেবায়েত ছিলেন শ্রী বাবলা সাধু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল আলম, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি শাহ আলম, যুবদল সভাপতি মোহাম্মদ আরিফুর ইসলাম, মোহাম্মদ খালেক কোম্পানি, স্বেচ্ছাসেবক দল সদস্য মোহাম্মদ আশরাফ হোসেন, যুবদল নেতা মোহাম্মদ সাকিল খান, মোহাম্মদ আমিরুল ইসলাম শিপন, মোহাম্মদ সাব্বিরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, ডা. লিটন কুমার শর্ম্মা, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক মানু কর্মকার, অর্থ সম্পাদক মানস সরকারসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

পূজা উদযাপন পরিষদের সদস্য মান্না দে, অনিক দে মিশু, টিপু দে, মুন্না শীল মান্না, ইমন দে শান্ত, প্রান্ত দে, শ্রীকান্ত দে, উজ্জ্বল শীল, সৌতম শীল, অভিজিৎ মহাজন, প্রান্ত চৌধুরী, তন্ময় সরকারসহ সকল সদস্য সার্বিক সহযোগিতা করেন। অন্নপ্রসাদ বিতরণে সহযোগিতা করে বাংলাদেশ সনাতনী মহাসংঘ রাউজান উপজেলা শাখা।

দুই দিনব্যাপী এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ