September 15, 2026, 6:50 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

হাম আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে গিয়েছেন- ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

হাম আক্রান্ত শিশুদের দেখতে ১৮ এপ্রিল শনিবার সকাল ১১টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
এসময় বিরোধীদলীয় নেতা হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটি ও পরিচালকসহ ডাক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চিকিৎসার সার্বিক বিষয়ে জানতে চান এবং সমস্যাগুলো খুব মনযোগ সহকারে শুনেন এবং এই শিশু হাসপাতালে যথাযথ চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী রাজনৈতিক দল হিসেবে রোগ নির্ণয়ের জন্য ১টি ব্রংকস্কপি মেশিন দিবে বলেও আমীরে জামায়াত হাসপাতাল কর্তৃপক্ষকে আশস্ত করেছেন। পরে আমীরে জামায়াত হাসপাতালের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
তিনি ঘুরে-ঘুরে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন এবং যাবতীয় সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন।
মতবিনিময় সভায় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ