July 25, 2026, 6:57 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

যুক্তরাষ্ট্রের আরেকটি রণতরীতে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ড, আহত ৩ নাবিক

আর্ন্তজাতিক ডেস্ক

চলতি বছরে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক শক্তিচালিত বিশাল বিমানবাহী রণতরীতে (সুপারক্যারিয়ার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার’ (সিভিএন-৬৯) নামের ওই যুদ্ধজাহাজে আগুন লাগে। এতে তিন নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে।

জাহাজের ঠিক কোথায় আগুন লেগেছিল, তা নৌবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। তবে ঘটনাটি ঘটেছে ভার্জিনিয়ার নরফোক নেভাল স্টেশনে। রণতরীটি তখন তার নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রক্রিয়ার মধ্যে ছিল। সাধারণত কোনো যুদ্ধজাহাজকে মেরামত বা আধুনিকায়নের জন্য কিছুদিনের জন্য সাগরের অভিযান থেকে বিরত রেখে ডকইয়ার্ডে রাখা হয়।

সর্বশেষ অভিযান শেষে ঠিক এ কারণেই গত ১৬ মাস ধরে মার্কিন নৌবাহিনীর ওই ডকইয়ার্ডে পড়ে আছে ‘ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার’।

মার্কিন নৌবাহিনীর মুখপত্র ইউএসএনআই নিউজকে দেওয়া এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, ১৪ এপ্রিল ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ারে ছোট একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে জাহাজের নিজস্ব কর্মী এবং নরফোক নেভি শিপইয়ার্ডের কর্মীরা তাদের প্রশিক্ষণ কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। জাহাজের চিকিৎসকদের মাধ্যমে তিন নাবিককে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, মাত্র এক মাস আগেই মার্কিন নৌবাহিনীর আরেকটি রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’-এ (সিভিএন-৭৮) বেশ বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই আগুন নেভাতে সময় লেগেছিল প্রায় ৩০ ঘণ্টা এবং এর কারণে রণতরীটির স্বাভাবিক কার্যক্রম দুই দিনের জন্য স্থবির হয়ে পড়েছিল। ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে মেরামত শেষে চলতি সপ্তাহেই এটি আবার পূর্ব ভূমধ্যসাগরে তার অভিযানে ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ