July 25, 2026, 7:22 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কাঁঠালিয়ায় মারামারি ছারাতে গিয়ে বিএনপি নেতা আহাত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 
আহত কবির মৃধা চিকিৎসা নিচ্ছেন।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামে মো. শাহজাহান মাষ্টার এর সাথে দীর্ঘ দিন ধরে মো: সিদ্দিক উকিল ও ফুল মিয়া উকিলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধীয় মো. শাহজাহান মাষ্টার এর পৈতৃক সম্পত্তি জোর করে ভোগদখলের চেষ্টা করে সিদ্দিকগংরা।

বিভিন্ন সময় স্থানীয় শালিশগন মিমাংসার চেষ্টা করলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় হতে অদ্য পর্যন্ত বিভিন্ন প্রভাব খাঁটিয়ে নানা রকম ক্ষতি সাধন করে আসছে এবং অবৈধ ভাবে জমি দখল করার চেষ্টা করে। পূবের্র শালিশ মিমাংসার ধারাবাহিকতায় ২১-০৪-২০২৬ তারিখ চূড়ান্ত শালিশ মিমাংসার নির্ধারিত তারিখ থাকার পরেও মিমাংসা হয়নি।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে শাহজাহান মাস্টার তার নিজের বাগান থেকে ৪ ছড়ি কলা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির মৃধাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে কবির মৃধার চিকিৎসাধীন আছেন।

সদর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুর রহমান বলেন, শাহজাহান মাষ্টার ও সিদ্দক উকিলগংদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছে, স্থানীয় শালিশ মিমাংসার তোয়াক্কা না করে বিভিন্ন সময় এলাকায় সহিংসতা করে থাকেন।

কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন বলেন, উভয় পক্ষের ভিতর জমিজমা নিয়ে বিরোধ চলছে এবং তাদের শালিশ ব্যবস্থা চলমান আছে।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাসের রায়হান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূবর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ