September 15, 2026, 6:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে মাদককারবারিদের গ্রেফতার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ শহরের ৩২ নং ওয়ার্ডের চায়না মোড়ে চিহ্নিত মাদককারবারি আকাশ,রনি,আলামিন,সজিব মুন্সী,আবু, শরীফ,হীরাগংদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ১৮ এপ্রিল শনিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে এলাকার বিভিন্ন বয়সের শত শত লোক অংশ গ্রহণ করেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ডের চায়নামোড় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্বে ছিলেন ৩২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মিয়া ও ৩২ নং ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সুজন মিয়াসহ নেতৃস্থানীয় গণ্যমান্য আরো অনেকে।

মানববন্ধন চলাকালীন সময়ে মানববন্ধনকারী সকলেই মাদকমুক্ত এলাকা চাই শ্লোগান দিয়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। তাদের স্পষ্ট কথা অবিলম্বে মাদককারবারী অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতার করা না হলে তারা দূর্বার আন্দোলন গড়ে তুলবে। জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এমনকি সড়ক অবরোধের মতো কঠিন কর্মসূচি গ্রহন করবে।

জানাগেছে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে মাদককারবারীদের মাদক কারবারে বাঁধা প্রদান করে।এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী মাদককারবারিরা গত ১লা বৈশাখ তথা ১৪ এপ্রিল মধ্যরাতে অনুমান রাত সাড়ে ১১ টায় চরকালি এলাকার রেললাইন সংলগ্ন আব্দুর রহমানের বাড়ীতে সশস্ত্রে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ভাংচুর, লুটপাট করেও নৈরাজ্য সৃষ্টি করে।

সন্ত্রাসী হামলাকারী মাদককারবারীরা জীবন,কামাল, সোহরাব,রিদয়,আলিফসহ আরো অনেককে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর রক্তাক্ত জখমী সোহরাব ও জীবনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহরাবের অবস্থা খুবই গুরুতর। হামলা ঘটনায় আব্দর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে।

থানায় মামলা করায় হামলাকারী মাদককারবারিরা আবারও ১৭ এপ্রিল রাতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে আতংক সৃষ্টি করেছে। এসবের প্রতিবাদেই এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করছেন। মাদককারবারী আকাশ এর নামে ৬ টি ও রনির নামে ৪ টি মামলা রয়েছে।

উল্লেখ্য গাঁজা,ইয়াবা,নেশার ইনজেকশন, চোলামদসহ যেকোন মাদক হাত বাড়ালেই চায়না মোড় এলাকায় পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ