September 15, 2026, 7:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

‘পাট খাতের উন্নয়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হয়ে কাজ করছে সরকার। এতে জেডিপিসি অগ্রনী হয়ে কাজ করছে। ‘

শনিবার (১৮ এপ্রিল) তেজগাঁওস্থ মনিপুরীপাড়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (JDPC) আকস্মিক পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি একথা জানান।

এসময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম জেডিপিসি’র সার্বিক কার্যক্রম ও বিপণন সেন্টার পরিদর্শন করে নানা দিক নির্দেশনা করেন তিনি।

জেডিপিসি’র কার্যক্রমের প্রশংসা করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম আরো বলেন,’ পণ্যের গুণগত মান উন্নয়ন, নতুন ডিজাইন ও উদ্যোক্তা তৈরিতে জেডিপিসি’র কাজ করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদাকে কেন্দ্র করে এ প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। ‘

এ সময় জুট ভাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো: জাহিদ হোসেন, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ