September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রান গেল মোটরসাইকেল আরোহীর

সৈয়দ জালিস মাহমুদ

খুলনা-মোংলা মহাসড়কে যাত্রাপুর হতে খুলনা যাওয়ার পথে লখপুরের খাজুরায় ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলে নিহত হন একজন মোটরসাইকেল আরোহী।

শুক্রবার ২২/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টার সময় খুলনা-মোংলা মহাসড়কে যাত্রাপুর হতে খুলনা যাওয়ার পথে লখপুরের খাজুরায় ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলে নিহত হন তোফাজ্জল হোসেন পলাশ-৫২ নামের এক মোটরসাইকেল আরোহী। তিনি খুলনার শহরের টুটপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ ও নিহতের আত্নিয়ের মাধ্যমে জানা যায় তোফাজ্জল হোসেন পলাশ-(৫২) খুলনা মেট্রো -ল ১৩-৪২৫৩ মোটরসাইকেল যোগে যাত্রাপুর নিজ গ্রামের বাড়ী হতে খুলনা টুটপাড়ায় যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের লখপুর খাজুরায় ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলে নিহত হন। তিনি খুলনা শহরের টুটপাড়া এলাকায় বসবাস করেন। ঘাতক ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রান হারান তোফাজ্জল হোসেন পলাশ-(৫২)। ঘাতক ট্রাকটিকে এখোনো শনাক্ত করা সম্ভব হয়নি, স্থানীয়রা জানান রাত হওয়ায় ট্রাকটির নাম্বার দেখা যায়নি। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ নিহত ব্যক্তিকে ফকিরহাট হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহতের নিকটআত্নীয় যাত্রাপুরের রহিমাবাদের ইউপি সদস্য মোঃ আসাদ জানান তোফাজ্জল হোসেন পলাশ-(৫২) খুলনা টুটপাড়ায় পরিবার সহ বসবাস করেন এবং তার লাশ খুলনায় দাফন করা হবে। নিহত তোফাজ্জল হোসেন পলাশ নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন, এসময় তার সঙ্গে আর কোন আরহী চিলেন না।

এ সম্পর্কে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর আহম্মেদ বলেন, দূর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র কাটাখালী হাইওয়ে থানা পুলিশ তৎক্ষনাত ঘটনা স্থলে ছুটে যান এবং দূর্ঘটনাগ্রস্থ তোফাজ্জল হোসেন পলাশ-(৫২) কে দ্রুত ফকিরহাট হসপিটালে পাঠানো হয়। হসপিটালের দ্বায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি খুলনা টাইমসকে আরো জানান ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ