July 25, 2026, 4:00 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ইসরাইলের সম্ভাব্য নতুন শত্রুর তালিকায় তুরস্ক ও পাকিস্তান

আর্ন্তজাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এক ইসরাইল। ভবিষ্যতে ইসরাইলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ইরানের পরিবর্তে তুরস্ক বা পাকিস্তান উঠে আসতে পারে।

ইসরাইলের দৈনিক মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে বিশ্লেষক বোয়াজ গোলানি মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল বাস্তবতার’ কথা তুলে ধরেন।

তিনি বলেন, যুদ্ধ ও অর্থনৈতিক সংকটের কারণে ইরান দুর্বল হয়ে পড়ায় ইসরাইলের প্রধান শত্রুর ভূমিকায় পরিবর্তন আসতে পারে।

নিবন্ধে দাবি করা হয়, আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান দীর্ঘ তিন দশক ধরে ইসরাইলের প্রধান প্রতিপক্ষ হিসেবে ভূমিকা পালন করেছে। তবে সাম্প্রতিক সংঘাত ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় সম্ভাব্য নতুন প্রতিপক্ষ হিসেবে তুরস্ক ও পাকিস্তানের নাম উল্লেখ করেন গোলানি। তার ভাষায়, ‘প্রতিযোগিতা এখন তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ মনে হচ্ছে।’

তিনি আরো বলেন, দুটি দেশই জনসংখ্যায় বড়, সুন্নি সংখ্যাগরিষ্ঠ, শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কও ভালো; যা ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সাম্প্রতিক সময়ে ইসরাইল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়েছে। গাজায় চলমান যুদ্ধ এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের নেতারা পরস্পরের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানর বিরুদ্ধে কুর্দি জনগোষ্ঠীর ওপর নিপীড়নের অভিযোগ তোলেন এবং ইরানের সঙ্গে সম্পর্ক নিয়েও সমালোচনা করেন।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে ইসরাইল-তুরস্ক প্রতিদ্বন্দ্বিতা মূলত সিরিয়াকে ঘিরেই কেন্দ্রীভূত হতে পারে, যেখানে দীর্ঘদিন ধরে দুই দেশের স্বার্থের সংঘাত রয়েছে।

অন্যদিকে, পাকিস্তান ইরান যুদ্ধ চলাকালে মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় ছিল এবং দেশটির বিভিন্ন কর্মকর্তা ইসরাইলের কড়া সমালোচনা করে আসছেন। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক পোস্টে ইসরাইলকে ‘শয়তান’ ও ‘মানবতার জন্য অভিশাপ’ বলে উল্লেখ করেন। যদিও পরে পোস্টটি মুছে ফেলা হয়।

গোলানি তার নিবন্ধে সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ হলে ইসরাইলকে নতুন কোনো দেশের সঙ্গে সরাসরি মুখোমুখি হওয়ার আশঙ্কার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, ‘তাদের মধ্যে যাকেই বেছে নেওয়া হোক, সিদ্ধান্তটি আমাদের হাতে নয় এবং উভয় বিকল্পই প্রায় সমানভাবে খারাপ।’ সূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ