July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

বিডি ক্লিন এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাল পরিষ্কার কর্মসূচি পালন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বিডি ক্লিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিশ্বরোড মোড়ের জটার খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) সকাল ১০টায় এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি সাংবাদিক শেখ সৈয়দ আলী উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বৃষ্টি উপেক্ষা করে বিডি ক্লিনের ১৬ জন স্বেচ্ছাসেবী একত্রে খাল পরিষ্কারের কাজে অংশ নেন।

আমন্ত্রিত অতিথি সাংবাদিক সাগর মল্লিক বলেন, “খালের পাশে দোকানদার ও পথচারীদের ফেলা ময়লা থেকে দুর্গন্ধ ছড়ায়, যা শ্বাসকষ্টসহ নানা শ্বাসজনিত রোগের কারণ হতে পারে। জমে থাকা ময়লায় মশা, মাছি ও ইঁদুর জন্ম নেয়—যা ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়া, কলেরার মতো মারাত্মক রোগ ছড়ায়। এ অবস্থায় বৃষ্টি উপেক্ষা করে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।”

ফকিরহাটের উপ-সমন্বয়ক রাসেল শেখ জানান, স্থানীয় দোকানদাররা প্রায় ১৫ বছর ধরে খালে ময়লা ফেলে আসায় খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে পথচারী ও স্থানীয়রা দুর্গন্ধ ও মশার উৎপাতসহ নানা ভোগান্তিতে পড়েছেন। তাই খাল পরিষ্কার করে চলাচলের উপযোগী করার দায়িত্ব নেয় বিডি ক্লিন।

স্থানীয় ব্যবসায়ী শেখ জাহিদ মারুফ বলেন, “অনেকবার চেষ্টা করেও আমি একা ময়লা ফেলা বন্ধ করতে পারিনি। আশা করছি এবারের উদ্যোগের পর প্রশাসন ব্যবস্থা নেবে এবং ময়লা ফেলা বন্ধ হবে।”

বিডি ক্লিন ফকিরহাট টিম লিডার সুজন শেখ বলেন, “আজ আমাদের প্রতিষ্ঠার ৯ম বর্ষপূর্তি। এই উপলক্ষে সারাদেশে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি চলছে। দেশটা আমাদের, তারুণ্য জেগেছে ময়লা তুলছে—নিশ্চয়ই আমার দেশ হবে পরিচ্ছন্ন।”

বিডি ক্লিনের মতো সংগঠন যদি নিয়মিতভাবে সমাজের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিছন্নতার উদ্যোগ নেয়, তাহলে একদিকে যেমন পরিবেশ হবে স্বাস্থ্যকর ও নিরাপদ, অন্যদিকে মানুষের মধ্যেও সচেতনতা তৈরি হবে। এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ