September 15, 2026, 6:47 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী সিএনজি ও মালবাহি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো- ড ১৪-৪৮৫৬) সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল মহাসড়কের পৌর টেকপাড়াস্থ্য উত্তরা বিজয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পর স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত মো: মহাসিন মিয়া (৩৫) নরসিংদী জেলার পলাশ থানার নরসিংগার চর গ্রামের সুরুজ মিয়ার পুত্র। তিনি রাজশাহীর নাটোর বাংলাদেশ কৃষি অফিসে আর্থ বিষয়ক সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ভাই জানায়, গত জানুয়ারীতে মহসিন বিবাহে আবদ্ধ হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা গিয়ে নাটোর থেকে বদলী হয়ে নরসিংদী আসার জন্য তদবিরে যায়। কিন্ত বদলী হলো পরোপারে। তিনি বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, আহত ৪ জন বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং ১ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান, মহসিন ঘটনাস্থলে মারাগেছে। আহতদের দূর্ঘটনার পর পথচারীরা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ সম্পর্কে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল মহাসড়কের পৌর টেকপাড়াস্থ্য উত্তরা বিজয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে সিএনজি ও মালবাহি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ এর প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ