September 15, 2026, 6:45 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় অবৈধ ডিজেল মজুদে অভিযান, দুই প্রতিষ্ঠানে অর্থদণ্ড

মোঃ জিয়ন, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলায় লাইসেন্সবিহীনভাবে ডিজেল মজুদের অভিযোগে গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ।

অভিযানে ঠাকুরাকোনা ব্রিজসংলগ্ন এলাকায় মেসার্স রাজিব ট্রেডার্স (প্রোঃ রাজীব সাহা) থেকে আনুমানিক ১ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে, একই সময়ে ঠাকুরাকোনা বাজারে মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজ (প্রোঃ সংকর সাহা) থেকে প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। লাইসেন্সবিহীন মজুদের দায়ে প্রতিষ্ঠানটিকেও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ