September 15, 2026, 3:15 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম জেলার মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকার কৃতী সন্তান, মহান একাত্তরের অকুতোভয় সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সৈয়দা রাজিয়া মোস্তফার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন গত ১৩ এপ্রিল দিবাগত রাত ১২.০১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

(১৫ এপ্রিল) বাদে আসর মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে আত্মীয়-পরিজনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সহ-সভাপতি এম এ সবুর, মোহাম্মদ মুছা আলম খান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি স ম জিয়াউ রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য আকতার হোসেন নিজামী, নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সেলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে জাতি একজন সূর্যসন্তানকে হারাল। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অসামান্য ক্ষতি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ