July 25, 2026, 5:53 pm
শিরনাম :
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এসব সাক্ষাতে অংশ নেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী শাখার ব্যবস্থাপক (ভাইস প্রেসিডেন্ট) মো. আনোয়ার হোসেন এবং প্রধান কার্যালয়ের মনিটরিং বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. বদিউল আলম লিংকন।

সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নগরভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

এছাড়া রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল আলম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। তারা নগর সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

একই দিনে রাজশাহী বিভাগীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলে সুযোগ পাওয়া মো. ইবনে আব্বাস প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রশাসক তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ নগর প্রশাসন, সেবাদানকারী প্রতিষ্ঠান ও তরুণ প্রজন্মের মধ্যে সমন্বয় এবং ইতিবাচক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ