September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনায় ভোক্তা অধিকারের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

অধিকারের স্বার্থ রক্ষায় বাজার তদারকির অংশ হিসেবে পাবনায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ৯টায় সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পাবনা বড় বাজার এলাকায় চালানো অভিযানে ভোজ্যতেল (পাম ওয়েল ও সয়াবিন) ও ডিমের দাম হঠাৎ বৃদ্ধির প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় বড় বাজারের ডিলার উত্তম কুমার কুণ্ডুর কাছে ক্রয় ভাউচার না পাওয়া এবং ডিও’র উৎস সম্পর্কিত তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, গুড়পট্টি এলাকায় ওয়াসিম ডিম ঘরকে ভাউচার ছাড়া ডিম বিক্রির দায়ে এবং পাশের একটি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করে তেল ও ডিম অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে আরও দুই প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বমোট তিন প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও ক্রেতাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ